IQNA

ইরাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষ কোরআন প্রতিযোগিতা

10:38 - May 12, 2010
সংবাদ: 1921660
কোরআন বিষয়ক কর্মসূচী: ইরাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বিতীয় কোরআন প্রতিযোগিতা ১০ই মে হতে বাছরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

Ipa বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে:
বসরা বিশ্ববিদ্যালয়ের অধিনস্থ দারুল উলুম কলেজের প্রধান মুহাম্মাদ জাসেম এ সম্পর্কে বলেছেন: এ প্রতিযোগিতা বসরা শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এবং ইরাকের বেশ কয়েকজন খ্যাতনামা কারী এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।
তিনি আরো বলেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য হতে ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে একটি বিচারক কমিটি গঠন করা হয়েছে। বিজয়ীদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে।
এ কোরআন প্রতিযোগিতা হযরত ফাতেম যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হয়েছে বলে তিনি জানান।#577467
captcha