Iccuk এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা হেফজ, তাজবীদ ও কিরাত বিভাগে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুকগণ ৬ই জুলাই রবিবার নাগাদ নাম নিবন্ধন করতে পারবেন। এ প্রতিযোগিতার প্রাথমিক ভাইভা ১৩ই জুন লন্ডনের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতার বিজয়ীদেরকে সৌদি আরবের ‘বাদশাহ আব্দুল আযিয’ আন্তর্জাতিক হেফজ, তাজবীদ ও তাফসীর প্রতিযোগিতায় প্রেরণ করা হবে। আর এ প্রতিযোগিতা পবিত্র মক্কা শহরে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#578539