IQNA

চেচেনে ‘ইসলাম শান্তির ধর্ম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

23:56 - May 13, 2010
সংবাদ: 1922360
আন্তর্জাতিক বিভাগ: ‘ইসলাম শান্তির ধর্ম’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন, চেনেনের মুসলিম পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১১ই মে), এদেশের রাজধানী ‘গুরুযনী’তে অনুষ্ঠিত হয়েছে।
IslamRF এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ৬০ জনের অধিক আলেম, প্রভাষক ও মুসলিম ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে, রাশিয়া, সিরিয়া, জর্ডান, লিবিয়া, লেবানন, মরক্কো, সেনেগাল, উরুগুয়ে, কুয়েত, বেলজিয়াম, বৃটেন, স্পেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশগ্রহণকারীগণ ইতিহাসে ইসলামের শান্তিপূর্ণ উদ্দেশ্যাবলির প্রতি ইশারা করে বক্তব্য রাখেন।
চেনেনের গ্রাণ্ড মুফতি ‘সুলতান মীরজা ওভ’ এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: চেনের সরকার এবং ওলামাদের মধ্যকার সম্পর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাফল্য। আমরা ৩০০ এর বেশী মসজিদ ও ২০টির বেশী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজে সহযোগিতা করার জন্য চেচেনের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সম্মেলনে উপস্থিত আলেমদের মধ্য হতে বেশ কয়েকজন রাশিয়া ও ইসলাম বিশ্বের মাঝের সম্পর্কে জোরদার এবং বিভিন্ন দেশে ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরার জন্য মুসলিম আলেমগণের ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
এ সম্মেলনে উপস্থিতগণ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যকার সংলাপের প্রতি গুরুত্বারোপ করে, এ ধরনের সম্মেলন ইসলামী ও অইসলামী দেশগুলোর মাঝে সহযোগিতার নতুন দিগন্তের উন্মোচন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।#578322
captcha