জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা জিম্বাবুয়ের সকল প্রদেশ হতে বাছাইকৃত ২৪ জন কারী ও হাফেজের অংশগ্রহণের মধ্য দিয়ে একদিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকবে মোট চারজন বিচারক। এদের মধ্যে দু’জন মিসর অথবা লিবিয়া হতে এবং অপর দু’জন আফ্রিকার কোন একটি দেশ হতে নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তেহরানে প্রেরিত হবেন।
জিম্বাবুয়ের এ কোরআন প্রতিযোগিতা ইরানের কালচারাল কাউন্সেলর জনাব আসাদীর বক্তৃতার মাধ্যমে উদ্বোধন ও ইরানী রাষ্ট্রদূতের বক্তৃতা এবং প্রতিটি বিভাগে প্রথম হতে তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরুস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।#