IQNA

ফ্রান্সে ‘ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হবে

8:55 - May 16, 2010
সংবাদ: 1923240
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের মুসলিম যুব পরিষদের (UJM) উদ্যোগে, ‘ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ’ শীর্ষক সভা ২২শে মে ফ্রান্সের লিওন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
UJM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সভা ফ্রান্সের প্রখ্যাত আলেম ‘শেইখ মুহাম্মাদ মিনতা’র উপস্থিতিতে, ইসলামে নারী ও পুরুষের মধ্যকার সম্পর্কের পরিসীমার বিষয়ে অনুষ্ঠিত হবে।
ইসলামে সঠিক সম্পর্ক, পুরুষ ও নারীর এক পরিবেশে অবস্থানের পরিসীমা, ইসলামী স্বকীয়তা বজায় রেখে ইউরোপে জীবন যাপন পদ্ধতি ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোচিত হবে বলে জানা গেছে।#579229
captcha