IQNA

কাতিফে কোরআনের হেফজ ও তাজবীদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

8:55 - May 16, 2010
সংবাদ: 1923242
কোরআন বিষয়ক কার্যক্রম: ৪৫ জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে পবিত্র কোরআনের ৪র্থ হেফজ ও তাজবিদ প্রতিযোগিতা, সৌদি আরবের কাতিফ প্রদেশের ‘উম্মুল হাম্মাম’ শহরে গত শুক্রবার (১৪ই মে) অনুষ্ঠিত হয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘উম্মুল হাম্মাম’ শহরের হাফেজ পরিষদের উদ্যোগে, ছাত্রদেরকে পরিপূর্ণ কোরআন হেফজের প্রতি উৎসাহিত করতে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
উম্মুল হাম্মাম শহরের হাফেজ পরিষদের প্রধান এবং এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ‘আলী হাসান আল হাইক’ এ সম্পর্কে জানান: পবিত্র কোরআনের ৪র্থ হেফজ ও তাজবীদ প্রতিযোগিতায় বিজয়ীগণ –যা দু’টি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে- পবিত্র কোরআনের সম্পূর্ণ মুখস্ত করা বিষয়ক বিশেষ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ প্রতিযোগিতায় মুহাম্মাদ জাফার আল মাদান ও মো’তামেন আব্দুল হামিদ আলে মুসা প্রথম স্থান, হাসান আলী আল মুয়াল্লেম ও মোজতাবা জাফার আল মাদান দ্বিতীয় এবং ইলিয়াস আব্দুল হামিদ আলে মুসা তৃতীয় স্থান অধিকার করেছে।#579465
captcha