IIDR বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ তাফসীর সভা বৃটেনের BAQS একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হবে। সূরা ইয়াসিনে মানবজাতির উদ্দেশ্যে ইসলামের বাণী, পূর্বের জাতিসমূহ ও তাদের যুগের নবীদের সাথে সম্পর্ক, মানুষকে বিভ্রান্ত করতে শয়তানের বিভিন্ন অপকৌশল, মৃত্যু পরবর্তী জীবন, বেহেশত ও জাহান্নাম এবং পুরস্কারের দিনের মানুষের উত্তর প্রদান ইত্যাদি বিষয় এ সভায় আলোচিত হবে।
ইসলামী গবেষণা সম্প্রসারণ ইন্সটিটিউটের প্রধান শেইখ হাসান আল বান্না, লন্ডনের আফ্রিকা ও ইস্ট স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের আরবি ও আইন বিভাগ অধ্যয়নরত এবং মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ফিকহা শাস্ত্রে অধ্যয়নরত ছাত্র –যিনি ‘মহানবী (স.) এর জীবন চরিত’, ‘আধ্যাত্মিকতা’, ‘উলুমুল কোরআন’ গ্রন্থসমূহ প্রণয়ন করেছেন- এ সভায় বক্তৃতা করবেন।
এ সভা স্থানীয় সময় সকাল ৯টা হতে বিকেল ৬:৩০ মিনিট অবধি অব্যাহত থাকবে। #579472