IQNA

রাশিয়ায় ইসলামী গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে

8:55 - May 16, 2010
সংবাদ: 1923244
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: রাশিয়ার তৃতীয় ইসলামী গ্রন্থমেলা আগামী ১০ই জুন হতে ১৪ই জুন নাগাদ, তাতারেস্তানের রাজধানী ‘কাযানে’ শুরু হচ্ছে।

Info-islam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ মেলাটি রাশিয়ার মুসলিম প্রকাশকদের উপস্থিতিতে এবং রাশিয়া ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহে ইসলামী প্রকাশনা সম্প্রসারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া মুসলিম পাঠকদের সাথে ইসলামী প্রকাশণীসমূহের কর্মকর্তাদের মত বিনিময়, মেলায় অংশগ্রহণকারীদের প্রস্তাবনা ও গঠনমূলক সমালোচনার পর্যালোচনা করা এ গ্রন্থমেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য যে, রাশিয়ার দ্বিতীয় ইসলামী গ্রন্থমেলা গতবছর ‘কাযান’ শহরে অনুষ্ঠিত হয়, যা মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।#579603
captcha