IQNA

ওয়েব ব্রাউজিং সংক্রান্ত শরয়ী আইন কাতিফে পর্যালোচিত হয়েছে

23:29 - May 19, 2010
সংবাদ: 1925444
আন্তর্জাতিক বিভাগ: ওয়েব ব্রাউজিং সংক্রান্ত শরয়ী আইন সম্পর্কিত বিষয় গতকাল (১৮ই মে) সন্ধ্যায় সৌদি আরবের কাতিফ শহরের ‘আল ফাতিমিয়্যাহ’ ইমাম বাড়ীতে পর্যালোচিত হয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সভা কাতিফ শহরের ‘কাতিফ ফেকহি গবেষণা’ কেন্দ্রের উদ্যোগে, সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেমগণ ‘জা’ফার আল রেবহ’ ও ‘আলী আল কাতান আল বোস্তানী’র উপস্থিতিতে আয়োজিত হয়েছে।
কাতিফের ফেকহি মাসআলা মাসায়েল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ সভা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে ‘আল খুয়ী’ মসজিদের অপর পার্শ্বে অবস্থিত একটি ইমাম বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মহিলাদের জন্য বিশেষ স্থানের ব্যবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য যে, সকল বক্তৃতা ও এ সভার কর্মসূচী টিভি স্ক্রীনের মাধ্যমে মহিলাদের জন্য সম্প্রচারিত হয়।#580960
captcha