IQNA

ইস্তাম্বুল ওমর খৈয়মের স্মরণসভা অনুষ্ঠিত

23:30 - May 19, 2010
সংবাদ: 1925447
সাংস্কৃতিক বিভাগ: কবি খৈয়মের স্মরণসভা গতকাল (১৮ই মে) ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ইরানী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের ইস্তাম্বুল শাখার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, এ স্মরণসভা ইস্তাম্বুলে ইরানি কালচারাল হাউস এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ফার্সী সাহিত্য বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
খৈয়মের জীবন পরিচিতি এবং তার সাহিত্যকর্মের (যা বিশ্বের অধিকাংশ প্রচলিত ভাষায় অনুবাদ করা হয়েছে) সাথে পরিচিত করার উদ্দেশ্যে এ স্মরণসভার আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণকারী শিক্ষক ও ছাত্রবৃন্দ, কবি খৈয়মের কবিতা সমগ্র ও জীবনী সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন।
উল্লেখ্য বিশিষ্ট্য গাণিতিক, নক্ষত্রবিদ ও ইরানি কবি হাকিম উমর খৈয়ম নিশাবুরী, সালজুকি শাসনামলে জীবন যাপন করতেন।#580294
captcha