dunyabulteni বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: তাজিকিস্তানের রাজধানী দোশাম্বে’তে গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হওয়া ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশ্ব মুসলিম যুব পরিষদের প্রধান, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ‘ইমাম আলী রাহমান’ এর সাথে এক সাক্ষাতে, তাজিক ভাষায় ১০ লাখ কোরআন শরিফ প্রকাশের কথা উল্লেখ করেন।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট বিশ্ব যুব পরিষদের এ কর্মসূচীকে স্বাগত জানিয়ে বলেন: যদি তাজিকিস্তানের সকল লোকই তাজিক ভাষায় পবিত্র আল্লাহর কালাম (কোরআন) তেলাওয়াত করতে পারে তবে তারা কোরআনের বাণীকে উত্তমরূপে অনুধাবন করে উগ্রতা ও একগুয়েমী থেকে বিরত থাকবে।#582707