diic এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের ছাত্র ও ছাত্রী দু’টি বিভাগে দুবাই আওকাফ ও ধর্ম বিষয়ক পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুবাই ইন্ডিয়ান ইসলামিক সেন্টারের প্রধান এ প্রতিযোগিতা সম্পর্কে বলেছেন: এ কিরাত প্রতিযোগিতার পাশাপাশি, ‘সামাজিক ও প্রচার মাধ্যমের সমস্যাবলি’ শীর্ষক বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা এ বিষয় সম্পর্কে নিজেদের মতামত জানাবেন এবং তার মধ্য হতে নির্বাচিত লেখাসমূহের জন্য বিশেষ পুরুস্কার প্রদান করা হবে।
তিনি আরো বলেন: ৭ম আন্তঃস্কুল প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের ৪০টি স্কুল হতে প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছিল। এবারের অধিবেশনে এরচেয়ে অধিক প্রতিযোগিরা অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।#582616