মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: যুক্তরাষ্ট্রের ইসলামিক রিলেশন বোর্ডের প্রতিনিধি দল ও কাতারের ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কিত কাতারের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে এক যৌথ বৈঠকে মিলিত হবেন।
যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল আগামী কাল (২২শে মে) কাতার সফরে আসছেন। কাতারের ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ও এ প্রতিনিধি দলের জন্য বিশেষ কর্মসূচীর আয়োজন করেছে, তম্মধ্যে রয়েছে ইসলামী কেন্দ্র ও সংগঠনসমূহ পরিদর্শন, কাতারের বিভিন্ন মসজিদ পরিদর্শন, আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতাকে জোরদার করার লক্ষ্যে কাতার ওয়াকফ বোর্ডের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে পরিচয় লাভ, মুসলমানদের বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভা ইত্যাদি।
এছাড়া বিশ্ব হেফজে কোরআন পরিষদের একটি প্রতিনিধি দল, এ পরিষদের প্রধান ‘আব্দুল্লাহ আল মোসলেহ’র নেতৃত্বে ২৩শে মে সোমবার কাতারে প্রবেশ করবেন। এ সফরে তিনি মহিলা ও পুরুষদের জন্য কোরআন সম্পর্কিত দু’টি বক্তব্য রাখবেন। #582572