IQNA

রাশিয়ার ইসলামি শিক্ষা বোর্ডের সভা মস্কোতে অনুষ্ঠিত হবে

23:51 - May 21, 2010
সংবাদ: 1925918
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার ইসলামি শিক্ষা বোর্ডের সভা আগামী বুধবার ২৩শে জুন এ দেশের রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
info-islam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাশিয়ার ইসলামী শিক্ষা বোর্ডের সভা, রাশিয়ার বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এ সভায় শিক্ষা কর্মসূচী ও বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যকার সম্পর্কের প্রসারের বিষয়ে আলোচিত হবে।
শিক্ষা বোর্ডের কর্মসূচীর মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয় এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগত মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয় সমূহে নতুন বিভাগের সংযোজন, ছাত্রদের ধর্মীয় গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট পাশ ইত্যাদি বিষয়ও এ সভায় আলোচিত হবে।
রাশিয়ার ইসলামী শিক্ষা বোর্ড রাশিয়ার তিনটি বৃহৎ ইসলামি কেন্দ্রের মাধ্যমে গঠিত। এগুলো হচ্ছে: রাশিয়া মুফতি পরিষদ, উত্তর কাফকায ইসলামী সহযোগিতা পরিষদ, রাশিয়া কেন্দ্রীয় মুসলিম পরিষদ। #582640
captcha