আন্তর্জাতিক বিভাগ: বেলজিয়ামের রাজধানী ব্রুকসেলে ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত, বেশ কিছু মুসলিম সংগঠন ও সংস্থা কর্তৃক সুইজারল্যান্ডের বিরুদ্ধে মিনার নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলা গ্রহণ করেছে এবং এ বিষয়টি পর্যালোচনা করবে।
নাসিজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত, সুইজারল্যান্ডকে ইসলামী সংস্থাসমূহের দায়েরকৃত মামলার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য চলতি বছরের ১৫ই সেপ্টেম্বর নাগাদ সময় দিয়েছে।
ইউরোপের বেশ কিছু মুসলিম সংস্থা বিশেষ করে সুইজারল্যাণ্ডের ৪টি ইসলামি সংগঠন, মসজিদের মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সুইজারল্যাণ্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছে।#583120