IQNA

‘ইউরোপের মুসলিম সমাজ ও ইসলামভীতি’ শীর্ষক সম্মেলন পর্তুগালে অনুষ্ঠিত হবে

8:05 - May 23, 2010
সংবাদ: 1926619
আন্তর্জাতিক বিভাগ: ইউরোপের মুসলিম সমাজ ও ইসলামভীতি’ শীর্ষক সম্মেলন, লিসবোন বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের উদ্যোগে আগামী ২৮শে মে পর্তুগালের রাজধানী লিসবোনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
www.mel-net এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন পর্তুগাল ভাষাভাষি মুসলিম গবেষণা কেন্দ্র ও British Council এর সহযোগিতায়, ইউরোপে মুসলমানেরদের বর্তমান অবস্থা বিশেষ করে পর্তুগালের মুসলমনানদের অবস্থা ও এ মহাদেশে ইসলামভীতি ছড়িয়ে পড়ার কারনসমূহ পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্মেলন বেশ কয়েকজন প্রখ্যাত মুসলিম ও অমুসলিম চিন্তাবিদ বক্তব্য রাখবেন, তারা হলেন: British Council এর ফাতেমা ডিয়াস, পর্তুগিজ ভাষাভাষিদের মুসলিম গবেষণা কেন্দ্রের নিনা ক্লারা টিসলার, কিংস কলেজের আব্দুল কারিম ওয়াকিল, সুইজারল্যান্ডের ফ্রাইবোর্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্টিসিয়া হার্টেল এবং লিসবোন বিশ্ববিদ্যালয়ের লুইস বের্নার্ডরো। এছাড়া বৃটেন ও স্পেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এতে উগ্র দলগুলোর ইসলাম ভীতি প্রচারের উদ্দেশ্যসমূহ এবং এ সকল হুমকির বিপরীতে মুসলমানদের করণীয় ইত্যাদি বিষয় এ সম্মেলনে আলোচনা করবেন।#583021
captcha