IQNA

ফেইস বুক হতে মহানবী (স.) এর অবমাননাকর পাতা মুছে ফেলা হয়েছে

23:01 - May 24, 2010
সংবাদ: 1928092
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে ফেইস বুক ব্লক করে দেয়া ও মুসলমানদের ব্যাপক বিরোধিতার মুখে ফেইস বুকে মহানবী (স.) এর অবমাননায় তৈরী পাতাটি মুছে ফেলা হয়েছে।
Mediamughals বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ পাতাটি প্রস্তুতকারী বাক স্বাধিনতার নামে এ পাতায় হযরত মহানবী মুস্তাফা (স.) এর অবমাননাকর চিত্রাংকন শীর্ষক পোষ্ট দেয়ার জন্য ইন্টারনেট ইউজারদেরকে আহ্বান জানিয়েছিল। কিন্তু মুসলমানদের ব্যাপক বিক্ষোভের মুখে এ পাতা মুছে ফেলতে বাধ্য হয়েছে।
এ পাতা তৈরীর কারণে পাকিস্তানী কর্মকর্তার এ সাইটটি ফিল্টার করার নির্দেশ দেন। পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ঘোষণা করেন যে, এ সাইটটির বিষয় অবমাননাকর হওয়ায় হাই কোর্টের নির্দেশে এটাকে বন্ধ করে দেয়া হয়।
এটাই প্রথমবার নয় যে, মুসলমানরা তাদের প্রিয় নবীর অবমাননার সাক্ষী হচ্ছে, বরং এর পূর্বেও কয়েকটি দেশের অনুসরণে অধিকাংশ ডেনিশ দৈনিক মহানবী (স.) এর অবমাননকর চিত্র প্রকাশ করেছিল যা বিশ্বের মুসলামানদের ব্যাপক বিরোধিতার সম্মুখিন হয়।#584060
captcha