Haberciniz এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ২০১০ সালকে কোরআনে করিমের বছর হিসেবে ঘোষিত হওয়া ও পবিত্র কোরআনের ১ হাজার ৪শ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে, সোরগোন শহরের শত শত মহিলা ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
তুরস্কের হিতিত বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ইলাহিয়্যাত কলেজের সালেম ওইউট, এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা কালে বলেন: ইসলামে পরিবারের বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আর মুসলিম নারীগণ সমাজের একটি গুরুত্বপূর্ণ ভিত হিসেবে বিবেচিত।
তিনি আরো বলেন: মুসলিম নারীর উচিত সবকিছুর উর্ধ্বে একজন দয়ালু মা ও স্ত্রী হিসেবে আন্তরিক ও বিশ্বস্ত হওয়া। যাতে পরিবারের বন্ধনকে মজবুত করতে পারে।
সোরগোন শহরের মুফতি উমার চেলেবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এ সম্মেলনে পরিবার সম্পর্কিত আয়াতসমূহ এবং পরিবারিক সম্পর্ক জোরদার করতে নারীর ভূমিকার বিষয় বক্তব্য রাখেন।# 583901