IQNA

সৌদি আরবে ছাত্রদের বাৎসরিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:04 - May 24, 2010
সংবাদ: 1928095
কোরআন বিষয়ক কার্যক্রম: রিয়াদের ‘মুহাম্মাদ বিন সাউদ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও কলেজসমূহের ছাত্রদের বাৎসরিক হেফজ ও কোরআনের তাজবিদ বিষয়ক প্রতিযোগিতা আজ ২৪শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সৌদি দৈনিক ‘আল একতেসাদিয়্যাহ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মুহাম্মাদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের প্রধান আব্দুর রহমান বিন আব্দুল্লাহ আস সাগীর এ সম্পর্কে জানিয়েছেন: এ প্রতিযোগিতা ৩টি বিভাগে হেফজ, পরিপূর্ণ কোরআনের তাজবিদ ও ১০ পারা হেফজ ও তাজবীদ এবং ৫ পারা হেফজ ও তাজবীদ বিভাগে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে ২৯ হাজার সৌদি রিয়াল বরাদ্দ করা হয়েছে। যা ১ম হতে ৫ম স্থান অধিকারীদের মাঝে বিতরন করা হবে।
আব্দুর রহমান আস সাগীর আরো জানিয়েছেন: এ প্রতিযোগিতরা শর্তাবলীর মধ্যে হচ্ছে: একজন প্রতিযোগী শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে এবং তেলাওয়াতের সময় তাজবীদ সংক্রান্ত আইনসমূহ মেনে চলতে হবে। আর যে সকল প্রতিযোগী গত বছরে বিজয়ী হয়েছিলেন তারা শুধুমাত্র উচ্চতর বিভাগসমূহে অংশগ্রহণের সুযোগ পাবেন। #583646
captcha