IQNA

চেচেনের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কোরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে

23:34 - May 25, 2010
সংবাদ: 1928895
আন্তর্জাতিক বিভাগ: গণপ্রজাতন্ত্র চেচেনের মুসলিম পরিষদের উদ্যোগে গীস্মকালীন কোরআন প্রশিক্ষণ কোর্স জুন মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে।
Ansar এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, ছাত্রদের পবিত্র কোরআনের হেফজ ও কিরাত শীর্ষক বিশেষ গ্রীস্মকালীন কোর্স চলতি বছরের গ্রীস্মের শুরু হতে এ দেশের ৪৬০টি’র বেশী মসজিদে শুরু হতে যাচ্ছে।
এ কোর্সটি যুবক ও নবযুবকদেরকে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করা, মহানবী (স.) এর জীবনীর উপর পরিচিত করানো, ইসলামের মৌলিক শিক্ষা দান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় ইত্যাদি বিষয়াবলি সম্পর্কে পরিচিত করার নিমিত্তে আয়োজিত হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হওয়ার পর চেচেন ইসলামি পরিষদের পক্ষ থেকে সনদপত্র লাভ করবেন।
গ্রীস্মকালীন এ কোর্সের সমাপ্ত হওয়ার পর হেফজ ও কিরাত বিভাগের পরীক্ষা গ্রীস্মকালীন ছুটির শেষের দিকে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদেরকে বিশেষ পুরস্কারও দেয়া হবে। #584665
captcha