ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ কোরআনিক সপ্তাহ, তুরস্কে ২০১০ সালকে কোরআনিক বছর হিসেবে নামকরণ উপলক্ষ্যে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে উদযাপিত হচ্ছে।
এ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, ইসলামী সঙ্গীত পরিবেশন, আন্তর্জাতিক কারী ‘পুর যারগারী’র কোরআন তেলাওয়াত ইত্যাদি।# 584989