মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, কোরআন বিতরন এ প্রকল্প, মসজিদুল হারাম ও মুসজিদুন নাবী (স.) এর তত্ত্বাবধায়কগণের সহযোগিতায়, ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের সাথে অপর মন্ত্রণালয় ও গাজায় অবস্থিত সরকারী প্রতিষ্ঠানসমূহের মাঝে সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে হাত নেয়া হয়েছে।
অপরদিকে আওফাক বিভাগের প্রধান আব্দুল্লাহ আবু জারবু’ বিভিন্ন মন্ত্রণালয়ের মাঝে সুসম্পর্ক বজায় রাখা, ও একে অপরকে চিন্তাগত ও অভিজ্ঞতার দিক দিয়ে সহযোগিতা করা এবং মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠানসমূহে কর্মসংস্থানের সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন: বিতরন হওয়া এ কোরআন শরিফসমূহ মসজিদুল হারাম ও মসজিদুন নাবী (স.) এর তত্ত্বাবধায়গণের পক্ষ থেকে ফিলিস্তিনের আওকাফ মন্ত্রণালয়কে উপহার হিসেবে প্রদান এবং এ মন্ত্রণালয়ের কর্তৃক বিতরন করা হচ্ছে।# 585240