ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক অধিদপ্তরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ সভা ব্যাংককে অবস্থিত ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং থাইল্যান্ডের মুসলিম নারী সংস্থা ও ‘আল মাহদিয়্যাহ’ (মহিলা হাওযা ইলমিয়াহ) এর সহযোগিতায় আগামী ৬ই জুলাই ব্যাংককের ফেরভিঙ্গ হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ অনুষ্ঠানে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন, থাইল্যান্ডের প্রখ্যাত শিয়া কারী উস্তাদ হারুন মেগ লাই, এছাড়া এ অনুষ্ঠানে বক্তৃতা করবেন থাইল্যাণ্ডে ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব জালাল তামলা, উদ্বোধনী বক্তব্য রাখবেন ইরানের রাষ্ট্রদূত মাজিদ বিযমারক। এছাড়া ইমাম খোমেনী (রহ.) এর দৃষ্টিতে নারীর অধিকার বিষয়ে বক্তব্য রাখবেন সাইয়্যেদ সুলাইমান হুসাইনী, ইরান ও এ সভা (‘ধর্মসমূহে নারীর অধিকার’ ) সম্পর্কে ধর্মীয় ছাত্রদের দৃষ্টিভঙ্গি শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন যাইনাব হুসাইনী।
উল্লেখ্য বিভিন্ন ধর্মের (ইসলাম, খ্রীষ্টান, বৌদ্ধ) শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ এ সভায় উপস্থিত থাকবেন।#585414