রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়ছে: এ অনুষ্ঠান সৌদি আরবের প্রসিদ্ধ আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন যুহাইর আদ দাওরাহ এবং আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
রাত ৯টা হতে আরম্ভ হওয়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম আদ দাওরাহ এবং শোকগাথা পাঠ করেন হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জামইয়ান।
এছাড়া এ দেশের তারুত শহরের ‘আবু যাকি আলে মাদান’ ইমাম বাড়ীতেও প্রখ্যাত শিয়া আলেম ‘আব্দুল কারিম আলে ঈসা’র উপস্থিতে উম্মুল বানীন (আ.) এর পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষ্যে শোকানুষ্ঠান আয়োজিত হয়েছে।
গতরাতে ‘আল আওয়ামিয়াহ’ শহরের ‘আয যাহরা’ ও ‘আল আকিলী’ ইমামবাড়ীতেও এ দিবস উপলক্ষ্যে বিশেষ শোকানুষ্ঠান আয়োজিত হয়েছে। হযরত উম্মুল বানীনের জীবনী ও তাঁর ফজিলত উল্লেখ করে বক্তৃতা দানের পর, উপস্থিত শিয়ারা আযাদারী ও মাতমের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।#586970