pastine-info এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ধরনের বর্ণবাদী ঘটনা অধিকৃত কুদসে প্রথমবারের মত ঘটলো। যা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদেরকে ক্ষুব্ধ করেছে।
এ স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষিকা ‘নাদরা আন নুমাইরী’র বহিস্কারের পর তারা এর বিরোধিতায় স্কুলে অবস্থান ধর্মঘট পালন করে।
স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক এ স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের নিকট হতে অঙ্গিকার নামায় স্বাক্ষর গ্রহণ পূর্বক ইসলামি হিজাবপরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং স্কুলে প্রবেশের সময় তাদেরকে হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়।#587037