IQNA

ব্রুনাইয়ে সেবিকাদের বিশেষ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

23:12 - May 28, 2010
সংবাদ: 1930028
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সেবিকাদের বিশেষ কিরাত প্রতিযোগিতা গতকাল বৃস্পতিবার ২৭শে মে কোয়ালা বেলায়াত শহরের ‘সেরি বাগাভান’ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
Bru Direct এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ব্রুনাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেরি বাগাভান হাসপাতালের সহযোগিতায় বিশ্ব সেবিকা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়েছে।
এ প্রতিযোগিতায় ‘তাতাঙ্গ’, ‘বেলায়াত’ ও ‘বান্দার সেরি বাগাভান’ হাসপাতাল হতে সেবিকারা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদেরকে স্বাস্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ পুরুস্কার দেয়া হয়েছে।
এর পাশাপাশি ২০০৭ ও ২০০৯ সালে ইসলাম ধর্ম গ্রহণকারী দু’জন সেবিকাকে সংবর্ধনা দেয়া হয়।
সেবিকাদের মাঝে কোরআনিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ব্রুনাইয়ের বাদশাহ’র পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#587024
captcha