IQNA

মিসরের ‘উভাইশ আর হাজার’ গ্রামটি কোরআনিক গ্রামে হিসেবে খ্যাতি লাভ করেছে

23:12 - May 28, 2010
সংবাদ: 1930029
আন্তর্জাতিক বিভাগ: আল মানসুরাহ জেলার ‘উভাইশ আর হাজার’ গ্রামটিতে অধিক সংখ্যক হাফেজ ও ক্বারীর বাসস্থল হওয়ার কারণে এ গ্রামটি কোরআনিক গ্রাম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে।
মিসরীয় দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিসরের অনেক প্রসিদ্ধ ক্বারী ও হাফেজ এ গ্রামের বিভিন্ন মক্তব ও কোরআনিক স্কুলে লালিত পালিত হয়েছেন। এ গ্রামটিতে অধিক সংখ্যক হাফেজ ও ক্বারী এবং মক্তব ও আল আযহার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোরআনিক স্কুল থাকার কারণে এ গ্রামটি কোরআনিক গ্রাম হিসেবে খ্যাতি লাভ করেছে।
মিসরীয় অনেক প্রসিদ্ধ ক্বারীর তাজবীদ বিষয়ক উস্তাদ ‘আব্দুল্লাহ আল বালতাজী’, মিসরের প্রসিদ্ধ ক্বারী ‘সালাহুল জামাল’, ‘রাফয়াত আল জামাল’ এবং ‘মুহাম্মাদ জামাল’ হলেন এ গ্রামের অধিবাসী। কোরআনের কিরাত ও হিফজের প্রতি উৎসাহিত ও যুবকদের মাঝে অধিক আগ্রহ সৃষ্টির নিমিত্তে একটি কোরআনিক ও উসুলে দ্বীন শীর্ষক কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে এ গ্রামের অধিবাসীরা।
উল্লেখ্য যে, মিসরের আল মানসুরাহ জেলায় অবস্থিত উভাইশ আল হাজার গ্রামটি মিসরের অন্যতম বৃহৎ গ্রাম। যাতে প্রায় ৬০ হাজার লোক বসবাস করে।#586916
captcha