IQNA

সৌদি আরবের ছাত্রদের জাতীয় কোরআন প্রতিযোগিতা শুরু

21:41 - May 29, 2010
সংবাদ: 1930742
সাংস্কৃতিক বিভাগ: সৌদি আরবে ছাত্র ও শিক্ষকদের জাতীয় কোরআন ও ইসলামী গবেষণার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সৌদি আরবের বিভিন্ন স্থানে আজ ২৮শে মে হতে শুরু হয়েছে।
সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ইসলামী জনসংযোগ বিভাগের উদ্যোগে ও আল জাওফ অঞ্চলের শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতা পবিত্র কোরআন ও ইসলামী গবেষণা, দু’টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। কোরআন প্রতিযোগিতায় শুধুমাত্র ছাত্ররা এবং ইসলামী গবেষণা বিভাগে ছাত্ররা ছাড়াও বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন।
এ প্রতিযোগিতা আগামী ৩১শে মে নাগাদ অব্যাহত থাকবে এবং এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে আল জাওফ অঞ্চলের শিক্ষা অধিদপ্তরের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।#587451
captcha