Dunyabulteni এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ আনন্দ মাহফিল ‘শেইখ এদ্দেবালী’ সংস্থার উদ্যোগে, তুরস্কের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জামিল চিচাক, জাতীয় সংসদ সদস্যগণ এবং ওলামা ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে তুরস্কের প্রখ্যাত ক্বারীগণ পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন। এছাড়া এতে থাকছে ওলামা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য, ধর্মীয় সঙ্গিত পরিবেশন, দলীয় কিরাত পরিবেশন এবং বিশ্বের মুসলমানদের জন্য দোয়া ইত্যাদি।
উল্লেখ্য যে, ‘শেইখ এদ্দেবালী’ ছিলেন ওসমানী সরকার গঠনের সময়কার এক প্রখ্যাত আলেম। তিনি শামে (সিরিয়া) ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং তৎকালীন যুগে কোরআনের তাফসির, হাদিস শাস্ত্র এবং ইসলামী অধিকার বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ মুসলিম চিন্তাবিদ হিসেবে বিবেচিত হতেন। তাকে উসমানী সরকারের বিশেষ চিন্তাবিদ হিসেবে স্মরণ করা হয়ে থাকে।#587254