যাইনাবিয়্যাহ মসজিদের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ আনন্দ মাহফিল আগামী কাল যোহর ও আসরের নামাযের পর ইস্তাম্বুলের বুগাজ কুয়ী অঞ্চলে অবস্থিত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) মসজিদে অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী কাল যাইনাবিয়্যাহ মসজিদসহ ইস্তাম্বুলের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় কেন্দ্রসমূহে হযরত ফাতেমা যাহরা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে বার ইমামের অনুসারীদের কর্তৃক আয়োজিত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৫ই জুন হাসান দুগান ক্রীড়া ও সাংস্কৃতিক কমপ্লেক্সে যাহরা আনা মানব কল্যান সংস্থার উদ্যোগে অপর এক আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে।#587215