IQNA

ভারতের বিহার প্রদেশে কোরআন সপ্তাহ উদযাপিত হচ্ছে

22:47 - May 30, 2010
সংবাদ: 1931518
সাংস্কৃতিক বিভাগ: সাধারণ মানুষকে কোরআন সম্পর্কে অধিক অবগত করার উদ্দেশ্যে গত শুক্রবার ২৮শে মে ভারতের বিহার রাজ্যে কোরআন সপ্তাহ শুরু হয়েছে।
Twocircles ওয়েব সাইটের এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সপ্তাহ জামায়াতে ইসলামী ভারতের বিহার শাখারা উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী শুক্রবার ৪ঠা জুন নাগাদ অব্যাহত থাকবে।
ভারতের জামায়াতে ইসলামি ভারতের সদস্য হাসান রেজা বলেছেন: উত্তমরূপে কোরআন অনুধাবন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে কোরআনের শিক্ষার বাস্তবায়নের উদ্দেশ্যে এ সপ্তাহ পালিত হচ্ছে।
তিনি বলেন: পবিত্র কোরআন শুধুমাত্র একটি ইসলামী আইন গ্রন্থ নয় বরং এমন একটি দর্পনের ন্যায় যার মাধ্যমে সমাজের লোকেরা নিজেদের ভুল-ত্রুটি চিহ্নিত করে এর শিক্ষার হতে উপকৃত হয়ে সেগুলো দূর করতে পারে।
হাসান রেজা আরো বলেন: শুধুমাত্র কোরআন তেলাওয়াত ও এর তাফসীর অধ্যয়নের মাধ্যমে কোরআনের সুগভীর অর্থ অনুধাবন করা সম্ভব নয়। আর জ্ঞানের এ মহাসমুদ্রের জ্ঞান হস্তগত করার একমাত্র উপায় হচ্ছে যে, এর শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবন বাস্তবায়িত করা।
কোরআনিক বিভিন্ন বিষয় ভিত্তিক বিভিন্ন সভা, মসজিদসমূহে মতবিনিয়ম সভা, মুসলিম নারীদের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানাদি ইত্যাদি কর্মসূচী জামায়াতে ইসলামী ভারতের পক্ষ থেকে এ সপ্তাহ উপলক্ষ্যে হাতে নেয়া হয়েছে।#588100
captcha