মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জার্মানীর ইসলামি সংস্থাসমূহ বার্লীন উচ্চ আদালতের রায়ের নিন্দা জানিয়ে ঘোষণা করেছে যে, এ রায় জার্মানীর সংবিধান বিরোধী, কেননা জার্মানীর সংবিধানে প্রত্যেকটি নাগরিকের ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি পালনের ক্ষেত্রে স্বাধিনতা দানের বিষয়টিকে স্বীকৃতি দেয়া হয়েছে।
অপরদিকে বার্লীন শিক্ষা বোর্ড এ রায়কে স্বাগত জানিয়ে ঘোষণা করেছে যে, জার্মানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধর্ম নিরপেক্ষভাবে নিজের কর্মকান্ড পরিচালনা করে। আর এ রায় ধর্ম নিরপেক্ষতার বিষয়টি স্কুলে বাস্তবায়নের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত (!)
উল্লেখ্য যে, বার্লিনের উচ্চতর আদালত গত বৃহস্পতিবার, বার্লিন নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়ের –যা ১৬ বছর বয়স্ক এক মুসলিম যুবককে নিজের স্কুলের একটি কক্ষে নামায আদায়ের অনুমতি দিয়েছিল- বিরুদ্ধাচারণ করে দাবী করেছে যে, যে সকল স্কুলে বিভিন্ন ধর্মের অনুসারীর ছাত্র অধ্যয়নরত সে সকল স্কুলের পরিবেশ ধর্ম নিরপেক্ষ করে তোলা অতীব জরুরী এবং নামায আদায় এ শৃংখলাকে লঙ্ঘন করে (!) #588234