IQNA

রাশিয়ার পাঠ্যসূচীতে মহানবী (স.) এর জীবনী সংযুক্ত করা হবে

22:47 - May 30, 2010
সংবাদ: 1931521
আন্তর্জাতিক বিভাগ: ‘মহানবী (স.) এর জীবনী’ শীর্ষক গ্রন্থ রাশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক শ্রেনীর ধর্মীয় ছাত্র-ছাত্রীদের পাঠ দানের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ওলামা, ঐতিহাসিকগণ, রাবীগণ এবং বিগত শতাব্দি ও বর্তমান শতাব্দির গবেষকদের বিভিন্ন লেখার উপর ভিত্তি করে লেখা এ বইটিতে মহানবী (স.) এর জীবনী উপস্থাপন করা হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান জনাব আবুযর ইবরাহিমী’র বর্ণনামতে রাশিয়া ফেডারেশনে মহানবী (স.) এর জীবনীর উপর লেখা বেশ কয়েকটি বইয়ের মধ্য হতে এ বইটি শ্রেষ্ঠ বই হিসেবে নির্বাচিত হয়েছে।
লেখক এ বইটিকে ইসলামী শিক্ষা পরিষদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক ধর্মীয় শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক হিসেবে প্রণয়ন করেছেন। এছাড়া ইসলাম ধর্ম সংক্রান্ত বিষয়সমূহে অধ্যয়নে আগ্রহী এবং বিশেষজ্ঞরাও এ বইটি হতে উপকৃত হতে পারবেন।#588182
captcha