IQNA

পাকিস্তানে ৩টি সামাজিক ওয়েব সাইট চালু করা হয়েছে

21:02 - June 01, 2010
সংবাদ: 1933026
সাংস্কৃতিক বিভাগ: পাকিস্তানের মুসলিম ওয়েব ডিজাইনাররা, মহানবী (স.) এর অবমাননা রোধ করতে এ দেশের মুসলমানদের জন্য ৩টি সামাজিক ওয়েব সাইট চালু করেছে।
Nation ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, www.myfriendsbook.com www.millatfacebook.com www.emanfacebook.com নামে তিনটি ওয়েব সাইট চালু করা হয়েছে। যা ফেইস বুকের ইউজারদের বিভিন্ন অবমাননার জবাব দানের উদ্দেশ্যে চালু করা হয়েছে।
মুসলিম এ ডিজাইনাররা জানিয়েছেন যে, তারা নিজেদের ধর্মে গর্বিত এবং মুসলমানদের অবস্থা পরিবর্তনে তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা অব্যাহত রাখবে।
তারা আরো জানিয়েছে: অমুসলিমদের কোনরূপ হস্তক্ষেপ ব্যতীতই মুসলমানদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির জন্য পদক্ষেপ নিতে পেরে তারা গর্বিত।#589014
captcha