Next.com বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ শরণার্থী শিবিরটি অচিরেই আওগান প্রদেশের ইসলামী শিক্ষা বোর্ডের হস্তান্তর করা হবে যাতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।
আওগান প্রদেশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ সম্পর্কে বলেছেন যে, এ বিশ্ববিদ্যালয় চালু করার পর ইসলামি শিক্ষা ও প্রযুক্তি নামে নামকরণ করা হবে।
উল্লিখিত স্থানটি ১৯৭৬ সাল অবধি মুসলিম শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত কিন্তু আওগান অঙ্গরাজ্যের সরকার উক্ত বছর এ স্থানকে একটি সরকারী স্কুলে রূপান্তরিত করে। কিছুদিন পর এ স্কুলটিও বন্ধ হয়ে যায়। অতঃপর নাইজেরিয়ায় অভ্যন্তরিন যুদ্ধ শুরু হয় এবং ২০০৭ সাল অবধি এ স্থানটি একটি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত হত।#590611