IQNA

আল আযহার বিশ্ববিদ্যালয় ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলার নিন্দা জানিয়েছে

9:34 - June 03, 2010
সংবাদ: 1933798
আন্তর্জাতিক বিভাগ: আল আযহার বিশ্ববিদ্যালয় এক বিবৃতি প্রদান মারফত জায়নবাদী ইসরাইল কর্তৃক গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলার নিন্দা জানিয়েছে।
মিসরীয় দৈনিক ‘আন নাস’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, আল আযহার এ বিবৃতিতে ঘোষণা করেছে যে, জায়নবাদী ইসরাইলের এ পদক্ষেপ হচ্ছে তাদের প্রকাশ্য বাড়াবাড়ি এবং এক অসভ্য পদক্ষেপ, আন্তর্জাতিক সমাজের উচিত সর্বশক্তি দ্বারা এ ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আল আযহার বিশ্ববিদ্যালয় এ বিবৃতিতে, গাজা অভিমুখি ত্রাণবাহী জাহাজে জায়নবাদী ইসরাইলী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, ফিলিস্তিনের জনগণকে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, জায়নবাদী ইসরাইল গত সোমবার ভোরে, গাজায় অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলা চালায়।#590453
captcha