IQNA

ইসলামী দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের জরুরী সভা অনুষ্ঠিত হবে

23:46 - June 05, 2010
সংবাদ: 1934469
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের জরুরী সভা আগামী কাল রবিবার (৬ই জুন) সৌদি আরবের জেদ্দা শহরের অনুষ্ঠিত হতে যাচ্ছে।
oci এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত এ সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদের সদস্যরা আগামী কাল (৬ই জুন) সৌদি আরবের জেদ্দায়, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলী হামলা এবং এতে নিহত মানবাধিকার কর্মীদের বিষয়ের উপর আলোচনার জন্য এক জরুরী বৈঠকে মিলিত হবেন।
এ পরিষদে রয়েছেন মালয়েশিয়া, সেনেগাল, মিসর, সিরিয়া, তাজিকিস্তান, কাযাকিস্তান, সৌদি আরব এবং ফিলিস্তিনের প্রতিনিধিগণ। #591391
captcha