IQNA

ফ্রান্সের পেশ ইমামগণের বিশেষ সভা অনুষ্ঠিত হবে

23:46 - June 05, 2010
সংবাদ: 1934470
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফ্রান্সের পেশ ইমাম ও ইসলামী সংস্থাসমূহের সদস্যদের দ্বিতীয় জাতীয় সভা, ফ্রান্সের মুসলিম সম্মেলন সংস্থার (RMF) উদ্যোগে শনি ও রবিবার (৪ ও ৫ই জুন) দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
ফ্রান্স বার্তা সংস্থা (AFP) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ সভা ‘বর্তমান ফ্রান্সের পেশ ইমামগণ এবং তাদের সমস্যাবলি ও কর্তব্য’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীরা, ধর্ম কেন্দ্রিক উগ্রতা, এর বিপক্ষে যুক্তি প্রদর্শন ও এর সমাধান, ধর্মসমূহের মধ্যকার সংলাপে পেশ ইমামগণের গুরুত্বপূর্ণ ভূমিকা, ধর্ম স্বাধীনতা ও গণতন্ত্র এবং মহানবী (স.) এর উত্তরাধিকারি হিসেবে আলেমগণের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।
এ সভায় ফ্রান্সে প্রশিক্ষিত ২০০ পেশ ইমামসহ, মরক্কোর কিছু সংখ্যক পেশ ইমাম এ দেশের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফ্রান্সে প্রেরিত হবেন। এছাড়া ইউরোপীয় ওলামা পরিষদের মরক্কোর সদস্য এ সভায় উপস্থিত থাকবেন।
ফ্রান্সের মুসলিম সম্মেলন সংস্থা, ২০০৮ সালের নির্বাচনে ৪৩টির বেশি ভোট পেয়ে ফ্রান্স ইসলামী পরিষদের (CFCM) গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে। #591394
captcha