Islamic-events এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন আসরের নামাযান্তে, বেলজিয়ামে বসবাসরত ইসলামী শিক্ষা বিষয়ক শিক্ষক জনাব হাসান আইকোসিন এর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীগণ ইসলামের দৃষ্টিতে পরিবারের গুরুত্বের বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন।
সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে সমাজের মূল ভিত্তি ও সুষ্ঠ পরিবারের ভূমিকা, ইসলাম ও মহানবী (স.) এর দৃষ্টিতে উত্তম পরিবার ইত্যাদি বিষয় সম্পর্কেও এ সম্মেলনে আলোচিত হবে।
আস সাকিনাহ মসজিদ কর্তৃপক্ষ সকল মুসলিম ও অমুসলিমদেরকে এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে পরিবার সংক্রান্ত বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।#592276