Risalehaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা তুরস্কের জাতীয় শিক্ষাবোর্ডের ধর্ম বিষয়ক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং ১১টি অঞ্চল অবস্থিত ইমাম খাতেব স্কুল হতে নির্বাচিত প্রতিযোগীরা হেফজ ও কিরাত বিভাগে অংশগ্রহণ করেছে।
তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের প্রধান আলী বারদাক উগলু এবং তুরস্কের ইলাহিয়্যাত বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।
ইস্তাম্বুল ইমাম খাতেব স্কুল হতে বাইতুল্লাহ উযদামির, আনকারা ইমাম খাতেব স্কুল হতে আহমাদ দামীর এবং বুরসা ইমাম খাতেব স্কুল হতে হুসাইন ইয়াউয যথাক্রমে প্রথম হতে তৃতীয় স্থান অধিকার করে পুরুস্কার হিসেবে হজ্জ এবং উমরা সফরের খরচাদি লাভ করেছেন।# 592922