Medya73 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন পবিত্র কোরআন তেলাওয়াত ও বিরজাক শহরের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের দলীয় ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
অতঃপর বেশ কয়েকজন মহিলা বক্তা হযরত ফাতেমা (আ.) এর বৈশিষ্ঠ ও ফজিলত, সন্তান প্রশিক্ষণের ক্ষেত্রে নবীকন্যাকে আদর্শরূপে গ্রহণ করা, প্রতিবেশীর প্রতি তাঁর ভালবাসা এবং স্বামীর সাথে তাঁর আচরণ ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া হযরত ফাতেমা যাহরা (সা.আ.) এর দানশীলতা এবং এতিমদের প্রতি তাঁর দয়ার্দ্রতার উপর একটি মঞ্চ নাটকও উপস্থাপিত হবে।
উল্লেখ্য বিরজাক শহরের মহিলাদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।#593529