IQNA

‘আমার নবী’ শীর্ষক আলোচনা সভা বসনিয়া হার্জেগোভিনায় অনুষ্ঠিত

21:57 - June 08, 2010
সংবাদ: 1936463
আন্তর্জাতিক বিভাগ: ‘আমার নবী’ শীর্ষক সম্মেলন এ দেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল ৭ই জুন ‘সারাইউ’ শহরে অনুষ্ঠিত হয়েছে।
Yeni Asya এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা বসনিয়া ১৫ হাজার মুসলমান, মুফতি পরিষদের সদস্যবৃন্দ এবং বসনিয়ার সংস্কৃতিক মন্ত্রণালয়ের উপস্থিতিতে এ দেশের জনগণের ইসলাম গ্রহণের দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়েছে।
এছাড়া তুরস্ক, ইরান, মালয়েশিয়া এবং অপর ইসলামী দেশের প্রতিনিধিবৃন্দ এ বৃহৎ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আলোচনা সভায় বসনিয়ার আলেমগণ বক্তব্য রাখেন। এছাড়া এতে ধর্মীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি হযরত মুহাম্মাদ (স.) এর উপর একটি প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এ আলোচনা সভায় অপর যে, কর্মসূচী বাস্তবায়িত হয়েছে তা হচ্ছে উপস্থিত সকলে সম্মিলিত কণ্ঠে ৩ বার দরুদ শরিফ পাঠ করবে।#593442
captcha