IQNA

পবিত্র কোরআন অবমাননার অপরাধে আইরিশ মহিলার ৭ বছর কারাদণ্ড

23:05 - June 11, 2010
সংবাদ: 1937703
আন্তর্জাতিক বিভাগ: কাতারের এক আদালত এ দেশের রাজধানী দোহায় পবিত্র কোরআন অবমাননার অপরাধে এক আইরিশ মহিলা ৭ বছর কারাদণ্ড দিয়েছে।
arbianbusiness.com ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আইরিশ এ মহিলা প্রায় ৯ মাস পূর্বে দোয়া আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরে পবিত্র কোরআন শরিফ ছুড়ে ফেলে দেয়।
কাতার আদালত এ ঘটনায় রায় দানের পূর্বে বিশ্বাসযোগ্য সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট অধ্যয়নের পর, আইরিশ মহিলার এ পদক্ষেপকে ইসলামের জন্য অবমাননাকর অভিহিত করে তাকে ৭ বছর কারাদণ্ড দণ্ডিত করেছে।
উল্লেখ্য যে, ৩৯ বছর বয়স্ক পবিত্র কোরআনের অবমাননাকারী এ আইরিশ মহিলা ঘটনার পর আদালত হতে জামিন নিয়ে কাতার ত্যাগ করতে সক্ষম হয় এবং এ মামলার রায়ের দিন সে আদালতে উপস্থিত ছিল না।#595198
captcha