IQNA

তাতারেরস্তানের মুসলিম মহিলাদের ওয়েব সাইট চালু করা হয়েছে

23:05 - June 11, 2010
সংবাদ: 1937704
সাংস্কৃতিক বিভাগ: ‘তাতারেস্তানের মুসলিম মহিলা পরিষদে’র ওয়েব সাইট এ দেশের ইসলামী কার্যক্রম সংক্রান্ত তথ্যাদি প্রচারের উদ্দেশ্যে চালু করা হয়েছে।
Infor-islam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: http://soyuzmusulmanok.ru নামক ওয়েব সাইটটিতে রুশ, ইংরেজী ও তাতার ভাষায় এ দেশের মুসলিম মহিলা পরিষদের কার্যক্রম সংক্রান্ত তথ্যাদি ইন্টারনেট ইউজারদের জন্য উপস্থাপন করা হবে।
এছাড়া এ ওয়েব সাইটের একটি অংশে তাতারেস্তানের জুমআর নামায সংক্রান্ত খবর, শিশু ও মহিলাদের বিশেষ প্রতিযোগিতা সংক্রান্ত খবরাখবর এবং মুসলিম মহিলাদের ইসলামী পোষাকের ছবির জন্য ধার্য্য করা হয়েছে।
এ ওয়েব সাইটটিতে পরিবার, মুসলিম নারীর পোষাক, ইসলামের পর্দার গুরুত্ব, উসুলে দ্বীন ও ফুরুয়ে দ্বীন, সামাজে সৃষ্ট বিশৃংখলার ক্ষেত্রে মনীষীগণের মন্তব্য এবং যুব সমাজের অবক্ষয় শীর্ষক বিষয়ে প্রবন্ধ এ উপস্থাপন করা হয়েছে।# 594410
captcha