IQNA

মিসরে বিকলাঙ্গদের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

23:06 - June 11, 2010
সংবাদ: 1937705
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বিকলাঙ্গদের বিশেষ কোরআন প্রতিযোগিতার প্রাথমিক রাউণ্ড আগামী ৪ঠা জুলাই মিসরে শুরু হবে।
মিসরীয় দৈনিক ‘আল ইয়াওমুস সাবে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘আবরারে মিসর’ শীর্ষক বিকলাঙ্গদের বিশেষ পরিষদের উদ্যোগে আয়োজিত এ কোরআন প্রতিযোগিতা কায়রোর ‘ইউসুফ আস সাহাবী’ মসজিদ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড হতে ৩০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, মিসরের ৫টি প্রদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ‘আবরারুল মিসর’ সংস্থাটি নগদ পুরস্কার ধার্য্য করেছে।#595134
captcha