IQNA

জায়নবাদী ইসরাইলের অপরাধকর্মের উপর চিত্র প্রদর্শনী

9:07 - June 14, 2010
সংবাদ: 1939168
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সেনেগালে অবস্থানরত ইরানের সাংস্কৃতিক কর্মকর্তা, এ দেশের রাজধানী ডাকারের ‘দারভিশ’ মসজিদের পেশ ইমামের সাথে সাক্ষাত পূর্বক গাজার নিরাপরাধ শিশু ও জনগণের উপর দখলদার ইসরাইলের নৃশংস হামলার উপর একটি চিত্র প্রদর্শনী আয়োজনের তথ্য দিয়েছে, যা সপ্তাহ ব্যাপী চলবে।
ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সেনেগালে অবস্থানরত ইরানের সাংস্কৃতিক কর্মকর্তা গত ১২ই জুন ডাকার শহরের দারভিশ মসজিদের পেশ ইমাম ‘শেইখ আব্দুর রহমান বা’ –এর সাথে সাক্ষাতে এ তথ্য জানিয়ে সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন দিকে যৌথ সহযোগিতামূলক বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন যেগুলোক ‘শেইখ আব্দুর রহমান বা’ স্বাগত জানিয়েছেন।
দারভিশ মসজিদের পেশ ইমামও এ সাক্ষাতে সাংস্কৃতিক কর্মকর্তাকে এ এদেশে বিভিন্ন সাংস্কৃতিক তৎপরতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন: ইরান একটি ঐতিহাসিক দেশ। এর সচেতন জনগণ, ইমাম খোমেনী (রহ.) এর চিন্তাধারার ও বর্তমান রাহবার আয়াতুল্লাহ খামেনেয়ী’র নির্দেশনা অনুসরণের মাধ্যমে বিশ্বের বুকে বিশেষ স্থানের অধিকারী হয়েছে। আর তারা পশ্চিমাদের কোনরূপ সাহায্য-সহযোগিতা ছাড়াই উন্নতির পথে অগ্রসর হচ্ছে।# 596337
captcha