IQNA

সংযুক্ত আরব আমিরাতে ‘তাজুল ওয়াকার’ শীর্ষক কোরআনিক প্রকল্পের বাস্তবায়ন

9:07 - June 14, 2010
সংবাদ: 1939170
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের ‘সামাজিক নির্দেশনা ও সংশোধন সংস্থা’র সাথে সম্পৃক্ত ‘আর রাহমাহ’ মানব কল্যাণ সংস্থা কর্তৃক গৃহীত ‘তাজুল ওয়াকার’ শীর্ষক কোরআনিক প্রকল্প এদেশের আর রামস শহরের দারুল আরকাম হেফজে কোরআন ইন্সটিটিউটে বাস্তবায়িত হবে।
দৈনিক আল খালিজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আর রাহমাহ মানব কল্যাণ সংস্থার প্রধান ‘আব্দুর রহমান আত তামিমী এ সম্পর্কে বলেছেন: এ প্রকল্প ৩৬ হাজার দিরহামের অধিক বাজেট ব্যায়ে বাস্তবায়িত হবে।
তিনি বলেন: এ প্রকল্পে বেশ কিছু প্রতিভাবান ছাত্র অংশগ্রহণ করছে। যারা দেড় বছর সময়ের মধ্যে পরিপূর্ণ কোরআন মুখস্ত করবে।
জনাব আত তামিমী আরো বলেন: সংযুক্ত আরব আমিরাতের আর রাহমাহ মানব কল্যাণ সংস্থা, আরব আমিরাতের অভ্যন্তরে পবিত্র কোরআনের প্রশিক্ষণ কোর্সের আয়োজনসহ এ সংস্থার তত্ত্বাবধানের সেনেগাল, সোমালিয়া, বাংলাদেশ এবং ইয়েমেনের বেশ কিছু কোরআনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।#596312
captcha