IQNA

ব্রুনাইয়ে যুবকদের কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে

23:06 - June 14, 2010
সংবাদ: 1939814
কোরআন বিষয়ক কার্যক্রম: ব্রুনাইয়ে যুবকদের কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এ দেশের রাজধানীতে আগামী মাসে এ পর্বে উত্তীর্ণ ৮ জন কারীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল ১৩ই জুন এ প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান ‘হেসলিন আলী’ ফাইনাল রাউন্ডে স্থান করে নেয়া প্রতিযোগীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন: যুবকদের এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বড়দের প্রতিযোগীতার ন্যায় অনুষ্ঠিত হবে। যাতে অংশগ্রহণকারী যুবকেরা বড়দের প্রতিযোগিতার পদ্ধতি সম্পর্কে পরিচিতি লাভ করতে পারে।
তিনি প্রতিযোগীদেরকে তাজবীদ, কোরআন পঠন পদ্ধতি এবং সওত ও লাহন (কিরাত) ইত্যাদি বিষয়াবলীর প্রতি বিশেষ গুরুত্ব দানের কথা বলেন।
তিনি আরো বলেন: গত পর্বে ৫ জন বিচারকের একটি টিম বিচারকার্যের দায়িত্ব পালন করেছেন এবং তারা তাজবীদের আইন, কোরআন পঠন পদ্ধতি এবং কিরাত পদ্ধতি ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিজয়ীদের নাম ঘোষণা করেন।# 596996
captcha