IQNA

কাতীফে ইমাম হাদী (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

23:05 - June 14, 2010
সংবাদ: 1939818
আন্তর্জাতিক বিভাগ: হযরত ইমাম হাদী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ শোকানুষ্ঠান আগামীকাল ১৫ই জুলাই সৌদি আরবের কাতিফে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আগামীকাল সৌদি আরবের কাতিফ প্রদেশের উম্মুল হামাম শহরের আয যাহরা ইমামবাড়ীতে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান খোওয়াইলাদী’র অংশগ্রহণের মধ্য দিয়ে ইমাম হাদী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কাতিফ প্রদেশের আল আওয়ামিয়াহ শহরের ‘আল বাতুল’ ইমামবাড়ীতেও শিয়াদের দশম ইমামের পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শোকানুষ্ঠান আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মি. শুরু হবে। এতে কাতিফ শহরের প্রখ্যাত শিয়া আলেম হাসান আল আওয়ামী ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর জীবনীর উপর বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, আল আওয়ামিয়াহ শহরের আল বাতুল ইমামবাড়ী ও আল আব্বাস মসজিদ, আগামী ১৭ই জুন রজব মাসের প্রথম শবে জুমআকে ‘লাইলাতুর রাগায়েব’ হিসেবে পালন করবে।#596951
captcha