IQNA

টেক্সাসে ইমাম আলী নাকী (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

23:28 - June 15, 2010
সংবাদ: 1940577
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ শোকানুষ্ঠান টেক্সাস প্রদেশের হোস্টন শহরের ইসলামী শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ice-housto ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হোস্টন শহরের ইসলামী শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে আজ মঙ্গলবার ১৫ই জুন জামাতের সাথে মাগরীবের নামায আদায়ের পর অনুষ্ঠিত হবে।
শোকগাথা পাঠ, নওহা পরিবেশন, ইমাম হাদী (আ.) এর ব্যক্তিত্ব ও জীবন চরিতের উপর বিশেষ বক্তব্য এবং দোয়ায়ে তাওয়াসসুল পাঠ ইত্যাদি কর্মসূচী এ শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোকানুষ্ঠানের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য যে, হোস্টন ইসলামী শিক্ষা কেন্দ্র আগামী ২২শে জুন ইমাম তাকী (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আনন্দ মাহফিলেরও আয়োজন করেছে।#597874
captcha